একথা বলে
আর কত কাল
যাবে যে গলে,
নিষ্ঠুর নিয়তি
বাঘ নখ নিয়ে,
ভয়ঙ্কর অতি
আসছে এগিয়ে ।
মন অন্ধ
মনেতেই আজ
কাটে ছন্দ
কুটিল সমাজ।
হাড় কেপ্পন
যে জন কুচুটে
তাঁর তরে পড়ে
হাততালি ফেটে।
মিডিয়া বাজায়
জোরে ঢাক।
ঢাকো কৃপনের
মস্ত টাক।।
ঢাকাঢাকি
আর গোপন করে
রইবে কদিন
দূরেতে সরে।
কাল নয় ,আজ
হলে পরে
অঝোর ধারায়
অশ্রু ঝরে।
ক্ষমাহীন
মহাকাল
পেতেছে
তার জাল।
সে জাল গলে
যাবে চলে
নাই ক্ষমতা
নরকুলে।
ভালো কাজে
দিয়ে মন
আনন্দে ভরুক
যাবার ক্ষণ।

0 Comments