ছায়া




ছায়া
শ্রী রাজীব দত্ত

আমি যখন হাঁটি আমার ছায়াও আমার সঙ্গে হাটে
আমি তাকে দেখতে চাইলেই সে হয়ে যায় অদৃশ্য,
আমি অস্তিত্ব সন্ধানে যখন ভারাক্রান্ত
ঠিক তখন হয়তো সে আমার সাদৃশ্য।

বহুবার এই ছায়াকে আমি ধরতে চেয়েছি
সে আমাকে হতাশ করেছে।
আমি বহুবার প্রশ্ন করেছি
সর্বদা সে নীরব থেকেছে।


সঙ্গে থেকে গিয়েছে আমার ছায়া
ভালোবাসার মানুষ যখন ছেড়ে গিয়েছে
একসঙ্গে হাত ধরে হাঁটা সেই অনুভূতি
বার বার আমার মনকে কুরে খেয়েছে ।

বেইমানি করেছে অনেকে
কিন্তু ছায়া বেঈমান নয়
সে একটা নির্জন রাস্তায় আমাকে সঙ্গ দিয়েছ।
সে হতে পারে নিরব অস্তিত্বহীন
সে ক্ষতি করেনি, সে সঙ্গে ছিল অবলীল।

Post a Comment

0 Comments