উপস্থিতি




*উপস্হিতি* (এক মা হারা শিশুর অনুভূতির পাতায়) *কলমে:- লাজবী মুখার্জী* 



 হারিয়ে গিয়েও আছো তুমি ছোট্ট ফ্রেমটায়। হারিয়ে গিয়েও রয়ে গেছো ছোট্ট কল্পনায়। ‌ হারিয়ে গিয়েও রেখো গেছো, তোমার স্মৃতি ঘরের প্রতিটি কোণায়। হারিয়ে গেলেও মনে আসে তোমাকে সবসময়। ‌‌ হারিয়ে গিয়েও তোমার দুহাত ডাকে আমায়। ‌ ‌ হারিয়ে গিয়েও আধাঁরেতে তুমি আলোকময়। ‌ ‌ তোমার হারানোতে পথ চলা আমার কখনো কখনো থেমে যায়। পথ চলাটাই হারিয়ে যাওয়া হারানোটাই খেলা। তুমি আছো আমার মাঝে ভাসাই মনের ভেলা। ভাসতে ভাসতে এসেছি আজ ছোট্ট নদীর তীরে। এখনও তুমি রয়ে গেছো আমার মনের গভীরে।

Post a Comment

0 Comments