কোন ভাঙনের কুলে কবি
বাজাও রুদ্র বীণা
জীবনে মরণে রাত্তির দিনে
তোমার আনাগোনা ।
এতপ্রেম আছে তোমার ঝুলিতে
আছে ভালবাসা।।
মানুষের 'পরে অগাধ আস্থা
নিরাশায় দাও আশা,
ছন্দ সুরে নতুন করে
রচিলে গান প্রচুর ।
সকল ব্যথাই নিমেষে হারাই
সঙ্গী হলেরবিঠাকুর।
সুর ও বাণীর মর্ম মানি
ভুলি যে সকল যাতনা
ভাঙনের কুলে গঠনের তারে
বাজাও জীবন বীণা।

0 Comments