কবি তোমার চিন্তা কি সব
মনের গোঁজে আছে বাঁধা ?
সুযোগ পেলে পুঁটে খুলে
লাগায় যে ছুট ধা ধা ,
পুঁটলি খোলা সরষের মতো
তুমিও কি এক এক করে,
নিয়ে আসো চিন্তা গুলোয়
ঠিক ভুলিয়ে নিজের করে,
মনন যাদুয় পুষ্ট করে
দাও ভুলিয়ে হৃদয় ভার,
তাই ছড়া -কি কবিতা ওঠে
ফুটে অতি চমকৎকার।
দুঃখের ভারে কাহিল মানুষ
বলে ,হায়! পোড়ার কপাল
কবি তোমার মন দরিয়ায়
দুঃখ -ঢেউ উথাল পাতাল ।
দুঃখ তোমার মানিক রতন
তুমি যে দুঃখের কারবারি ।
লকডাউনে আপন মনে
আঁকছ কত ছবি তারই,
কবি তোমার শান্ত মনে
চিন্তা সমুদ্র তোলে ঢেউ।
নিঃস্তরঙ্গ কাব্যমালায়
পাঠক ছাড়া বোঝে না কেউ,
তাই তো পাঠক খোঁজে তোমায়
তুমিও খোঁজ পাঠক মন,
কাব্য -গাঁথায় দাও মাতিয়ে
আমাদের এই ঊষরমন।
নিরাশার বুকে আশার আলো
জ্বালতে পারে প্রকৃত কবি
প্রাণেরডাকে না পেলে সাড়া
ব্যর্থ যে তার:হয় সবই ।।
আশার আলো জ্বালিয়ে বুকে
স্বপ্ন দেখার রেখ না জের ,
তোমার কাব্যের অমিয় ধারায়
ঘুরে দাঁড়াক মানুষ ফের।

0 Comments