গ্রামের বর্ষা




গ্রামের বর্ষা
কলমে-অসীম পাল
তাং- ১১/০৬/২০২১ ইং

ফসল তুলে কৃষক হাসে
মনে খুশীর বাণ,
গ্রীষ্মের শেষে বর্ষা অাসে
প্রকৃতির অপার দান।

গ্রীষ্ম ঋতুর পালা শেষে
বর্ষা অাসে অবশেষে,
সারা বছরের সব অাবর্জনা
স্রোতের তোড়ে যায় ভেসে।

বর্ষা অাসে মন হাসাতে
পূবাল হাওয়ায় ভাসিয়ে নিতে,
চাষীর অক্লান্ত পরিশ্রম যত
ভুলিয়ে দিতে ভাটিয়ালি গীতে।

বর্ষা বাড়ায় নানান দুর্ভোগ
দিনমজুর দেয় কপালে হাত,
যার নাই সম্পদের পাহাড়
তার পাতে জুটেনা ভাত।

এসময় বাড়ে রোগের প্রকোপ
সুপেয় জলের বাড়ে অভাব,
নোংরা যারা তাদের চালচলনে
চর্মরোগ তাদের দেখায় প্রভাব।

বর্ষায় সহজ হয় যোগাযোগ
নদীমাতৃক এই বাংলাদেশে,
ধনশালী লোক প্রাণ হারায়
ডাকাত অাসে সব ছদ্মবেশে।

নব বধুর বিয়ের পরে
বর্ষা অানে অবসর,
বাবার বাড়িতে কন্যার গমণ
খুশীতে নাচে অাপন পর।

Post a Comment

0 Comments