শ্রী রাজীব দত্ত
কেউ বুঝিয়ে দেওয়ার থেকে
নিজে বুঝে নেওয়াটাই ভালো।
অন্ধকার হওয়ার আগে
নিভিয়ে দাও সব আলো।
স্মৃতির পাতায় ছুটে যাওয়া প্রশ্নেরা আজ কই ?
তারাও কি আজ দিশেহারা।
যে পথ একসাথে ছিল
তারাও কি আজ ছন্নছাড়া।
একরাশ কালো চুল যখন হাওয়ায় এলোমেলো
নীল ওড়নাটাও উদাস
কানের ঝুমকো গুলোকে স্পর্শ করে যায়
কোন এক নাম না জানা কোমল বাতাস।
সব অতীত গুলো যেন আমাকে কুরে কুরে খায়।
সেই রেল লাইনের পাশ দিয়ে হাত ধরে হাঁটা
গঙ্গার পাড়ে বসে তোমার আঁখিতে
কখনো জোয়ার কখনো ভাটা ।
সব মিষ্টি স্মৃতি সরিয়ে যখন নেমে আসে
সেই অপমানের কালরাত্রি
তখনই যেন একরাশ বেদনা বলে যায়
আমি আজ বিদায় পথের যাত্রী ।

0 Comments