উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে
কিম্বা বুধোর পিণ্ডি উধোর ঘাড়ে ঠিক এসে পরে।
স্থিরতা নেই বড় --সময় অশান্ত। এই সেদিন যারা গেল তারা কি জানত?
এত তাড়াতাড়ি
ছেড়ে ঘরবাড়ি
চলে যেতে হবে চিরতরে--
কার হিসাব কে যে করে ।
হিসাব না জানা
বোকা বলে পরিচিত।
কিম্বা হিসাব জানা
সুপণ্ডিতও
পাশাপাশি শুয়ে থাকে
সুখ নিদ্রায় ।
লাভ-ক্ষতির বেড়া ভেঙে
এক শয্যায় ।

0 Comments