চলে টলটলে পায়ে,
বুকের ভেতর হাতুড়ি পেটায়
কে যেন পাগল হয়ে।
কোন দিকে নেই আশা
বলে কি শুধুই তামাশা
প্রকৃতি করে তাণ্ডব ।
কুরুক্ষেত্রের মহারণে
মিছি মিছি নিজের সনে
হেরে গেছে আজ পাণ্ডব।
ধূসর হল দিনের আলো
রাতও বড় নিকষ কালো ।
সকল বিপদ একসাথে করে হামলা।
সাবধানে সব ,বুক চিতিয়ে এবার বিপদ সামলা।

0 Comments