কবিতা- বিবর্ণ পেন্ডুলাম/কলমে - সন্দীপ চট্টোপাধ্যায়






 বিবর্ণ পেন্ডুলাম
কলমে- সন্দীপ চট্টোপাধ্যায়

বহু পুরোনো আকাশ খানা
আজ কেমন যেন লালচে হয়ে গেছে ।
গন্ডি পেরিয়ে সীতাহরণ পালার শেষ কবে ?
চেনা ছন্দে ফিরতে ফিরতে
রাত পর্যন্ত সব সময় অসাড় হবে বোধহয় !
ক্ষত - বিক্ষত চাঁদোয়া ঘিরে
জোছনা মাখা মুখের উল্লাস
তোমার টানানো আলে আজ ও অপেক্ষা করে জীবন্ত লাশের পোড়া গন্ধ মেখে ।
আমানির কদর দুগ্ধপোষ্য ভালোই বোঝে
বিড়ির পোড়া ক্ষতে - -সেদ্ধ ঘামের উল্লাস
ফেটে পড়ে দাওয়া জুড়ে - - -; ;
আর একবার নির্বাসনে থেকে উপলব্ধি করি
পুরোনো চাদরের নিচে খাম বন্দি
খিদের উন্মত্ত নৃত্য - - ;
হোক না আর একটা রেভুলেশন
পেন্ডুলামের মতো - - - । । ।

। । । সম্পূর্ণ । । ।

Post a Comment

0 Comments