Amir Azam Khan




অপেক্ষা যে
আমীর আজম খান

অপেক্ষা যে সরোবর...তাই ভাসি নীলপদ্মে
রাজহংসী তর তর পানি ভাঙে, উজানে
আহা ঢেউ, যেন চতুর্দোলার আরতি!
স্বচ্ছ অন্তঃপুর জোয়ারের এই গাঙ
মানস চক্ষুয় ধোয় অতসী অক্ষয় দীপাবলি
জহুরচূর্ণ হিরে দরপ অংগুরীয় না বিষ ভাবতেই এতসব কান্ড
দেখি তুই কতটা নবিস আর দখলিতে
একবার সে দেওয়াল ভাঙ
ভেঙে ভেঙে জোড়া দিবি নির্জলা প্রেমাস্পদ মনখানি

ফুল্ল খেলার দিন নতুবা মানস অংকিত দুর্দিন
জ্যামিতির ধাঁধা সমান্তরাল মিলে রেললাইন
হুইসেল-ট্রেন আসে, যাত্রাও বিরতি মানে
তবু আসে- ঘন্টা দেড়েক হলেও দেরি!

Post a Comment

0 Comments