শিরোনাম -এপিটাফ // লেখক -তুষার ভট্টাচাৰ্য





প্রতিটি বাড়িই এখন কলরবহীন নিঝুম শীতার্ত হাসপাতাল,
বিষণ্ণ আইসোলেশন ওয়ার্ড,
প্রতিটি মৃত্যুই এখন কোভিড -১৯ ;
আর কতদিন এভাবে শিয়রে মৃত্যুর গন্ধ নিয়ে
কাটাবো ঘরবন্দী শামুক জীবন!
প্রস্তুত থাকি আর
পুবের জানালা খুলে তারা ভরা আকাশ দেখি ;
বহু দূরের নদীর পাড়ে পি পি কীট পড়ে কারা যেন সাজাচ্ছে কাঠের চিতা ;
অশ্রু পোড়া ছাই দিয়ে আর কেউ লিখবে না আর
কান্নার মর্মরিত অক্ষর,
এপিটাফ l

Post a Comment

0 Comments